মূল লেখায় যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত এইমাত্রঅন্যান্য ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন এইমাত্রঅন্যান্য বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার এইমাত্রঅন্যান্য আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব এইমাত্রঅন্যান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা এইমাত্রঅন্যান্য জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত
অন্যান্য

কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার সন্দেহে অর্ধশতাধিক আটক

প্রতিবেদক:
কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার সন্দেহে অর্ধশতাধিক আটক

কুমিল্লার বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ধশতাধিক(৬২ জন) কিশোর ও তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে থানায় এনে তাদের বিষয়ে যাচাই-বাছাই শুরু করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সূত্রে জানা গেছে,এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক, ছিনতাই, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন অর্ধশতাধিক কিশোর ও তরুণকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

পুলিশের যাচাই-বাছাইয়ে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কিশোরদের অভিভাবকদের ডেকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে শুধু কিশোরদের আটক নয়, তাদের পেছনে থাকা কথিত গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। তাদের ভাষ্য, কিশোরদের ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্থায়ীভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত ও কার্যকর হলে অপরাধ প্রবণতা কমতে পারে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

বুড়িচং থানার পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করা হয়েছে এবং তাদের পরিবারকে ডেকে এনে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।