৮ টি দলের অংশ নিবে জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার শুরু
৮ টি দলের অংশ গ্রহনে জয়পুরহাটে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় ।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির।
আয়োজকরা জানান, শুক্রবার থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা মিলিয়ে মোট ৮টি দল নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নেবে। খেলা দেখতে আসা সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশাপাশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন।
