মূল লেখায় যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত এইমাত্রঅন্যান্য ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন এইমাত্রঅন্যান্য বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার এইমাত্রঅন্যান্য আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব এইমাত্রঅন্যান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা এইমাত্রঅন্যান্য জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত
অন্যান্য

শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা

প্রতিবেদক:
শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা

শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবগতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুম শেরপুর চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাইন্ডেশন, শেরপুর প্রেসক্লাব ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী প্রকৌশলী সুশান্ত পালের সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাইনুদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। এতে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে ইতোমধ্যে আগ্রহী প্রায় ৪০ জন উদ্যোক্তা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য আবেদন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আরো অনেকেই আবেদন করবেন বলে আশা প্রকাশ করা হয়।