মূল লেখায় যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এইমাত্রঅন্যান্য জাতিসংঘ সফর: প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য এইমাত্রঅন্যান্য এমপি নজরুলের রিমান্ডে উঠে এসেছে চাঞ্চল্যসব তথ্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু এইমাত্রঅন্যান্য যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা এইমাত্রঅন্যান্য ঢাকার আশপাশে শরতের সেরা কাশফুলের ঠিকানা সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু এইমাত্রঅন্যান্য সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিপু লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এইমাত্রঅন্যান্য লন্ডনের বাঙ্গালি পাড়ায় এখন পরিচিত জনপ্রিয় মুখ শারমিন আহমেদ বিথী এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি এইমাত্রঅন্যান্য এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম এইমাত্রঅন্যান্য আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম
অন্যান্য

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিবেদক:
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুর থেকে আবু সাঈদ

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সহযোগিতায় মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

এ ছাড়া সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভাসহ অন্যরা বক্তব্য দেন।

সভায় জেলার ৯০টি ওয়েব পোর্টালের ওপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। অফিসপ্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবাসমূহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্যসহ সাতটি বিষয়ে এসব পোর্টালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, সাতটি বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবাসমূহের তথ্য ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাসহ পাঁচটি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় কমেছে। তবে অফিসপ্রধান ও যোগাযোগের ক্ষেত্রে দুটি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় বেড়েছে।

৯০টি পোর্টালের মধ্যে ৩১টিতে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে। আর ৫০ শতাংশের বেশি তথ্য হালনাগাদ রয়েছে ৫৯টি পোর্টালে। চারটি পোর্টালে শতভাগ তথ্য থাকলেও ছয়টি পোর্টালে কোনো তথ্য নেই। এ ছাড়া এসব পোর্টালের আরও বিভিন্ন দিক তুলে ধরে কিছু সুপারিশ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হতে হবে। পাশাপাশি ডিজিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।