মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

বিএনপি নেতা আজিম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

প্রতিবেদক:
বিএনপি নেতা আজিম উদ্দিনের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোকবার্তা

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ (৯২)এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২ অক্টোবর) সকালে তিনি বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পেশায় পুস্তক ব্যবসায়ী আজিম উদ্দিন বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের হাত ধরে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮১ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বিকাল পাঁচটায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

আজিম উদ্দিন আহমেদএর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা, নাগরিক ঐক্য সরিষাবাড়ী জেলা শাখার যুগ্ম সম্পাদক কবির হাসান, উপজেলা শাখার সভাপতি ইলোরা সুজাত। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।