মূল লেখায় যান
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান এইমাত্রঅন্যান্য ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন  পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম কমাতে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭ ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের এইমাত্রঅন্যান্য আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির এইমাত্রঅন্যান্য ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে এনসিপিতে প্রায় তিন হাজার নতুন সদস্যের যোগদান
অন্যান্য

মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

প্রতিবেদক:
মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলায় সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।

এদিকে মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।