মূল লেখায় যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য এইমাত্রঅন্যান্য মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা এইমাত্রঅন্যান্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ এইমাত্রঅন্যান্য লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইমাত্রঅন্যান্য বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত এইমাত্রঅন্যান্য ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক
অন্যান্য

১ দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান

প্রতিবেদক:
১ দিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।