মূল লেখায় যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর এইমাত্রঅন্যান্য গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি এইমাত্রঅন্যান্য পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ এইমাত্রঅন্যান্য ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা এইমাত্রঅন্যান্য গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা
অন্যান্য

জানা গেল ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

প্রতিবেদক:
জানা গেল ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। সে হিসাবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হতে পারে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে।

সাধারণত রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে আগামী মাসগুলোতে মসজিদ, ধর্মীয় আয়োজন ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সময়সূচি ঘোষণা করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে উঠে এলেও এটি চূড়ান্ত নয়। বাস্তবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।