মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

ডেঙ্গুতে একদিনে আরো ৯ মৃত্যু

প্রতিবেদক:
ডেঙ্গুতে একদিনে আরো ৯ মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশালে দুজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।

একই সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ অঞ্চলে নতুন করে ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮, রংপুরে ৬৬ এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১২৩ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৫২ জন, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, বরিশালে ২২, রাজশাহীতে ১৮, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

একদিনে প্রায় দুই হাজার নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।