মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বেনিনের অভিযোগ, মাঠের বাইরেই অস্বস্তি

প্রতিবেদক:
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বেনিনের অভিযোগ, মাঠের বাইরেই অস্বস্তি

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় যখন উৎসবের আমেজ, তখন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে অতিথি দল বেনিন। 
বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৩তম অবস্থানে থাকা আফ্রিকার দলটি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে মাঠের বাইরের নানা ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছে বেনিন।

মেসির বিদায়ী ম্যাচের গুরুত্ব বোঝাতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়াম থাকলেও এমন ম্যাচে সবগুলোই দর্শকে পূর্ণ হয়ে যেত। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এমন ঐতিহাসিক ম্যাচে মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়বে বেনিন—এটা অনুমেয়। কিন্তু মাঠে নামার আগেই তাদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে নানা সমস্যায়।

প্যান-আফ্রিকান সংবাদমাধ্যম মেগা স্পোর্টস মিডিয়ার প্রতিবেদক রোমাইন মলিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনায় পৌঁছানোর আগেই দীর্ঘ ভ্রমণের ধকল সামলাতে হয়েছে বেনিন দলকে। প্রায় ২৫ ঘণ্টার বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের সময় দলের এক ভিডিও অ্যানালিস্ট মাথা ঘুরে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরও পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক হয়নি। দলের হোটেলের একটি ফ্লোরে গরম পানির ব্যবস্থা নেই। বন্ধ রয়েছে সাউনা সার্ভিসও। জিমের সুযোগ-সুবিধাও সীমিত—রয়েছে মাত্র দুটি ট্রেডমিল ও দুটি স্টেশনারি বাইক। প্রয়োজনীয় কিছু সরঞ্জাম এখনো পৌঁছায়নি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অনুশীলন নিয়েও রয়েছে অভিযোগ। বেনিনকে অনুশীলন করতে হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠে। জাতীয় দলের মানসম্মত ফিটনেস সুবিধাও নেই বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই দলের তিন খেলোয়াড় জুনিয়র ওলাইতান, শার্লেমাগনে আজোনজিতোদে ও সাহিদ এনগোবিকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে অতিথি দলের এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে ম্যাচ আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে। ম্যাচ থেকে পাওয়া আয়ের ভাগ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমাইন মলিনা। তার প্রশ্ন, ম্যাচের আয় কেন পুরোপুরি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে যাবে, বেনিনেরও কি এতে অংশ থাকা উচিত নয়?

এর আগে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ আয়োজন নিয়েও বিতর্ক হয়েছিল। এবার বেনিন দলের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে ওঠা অভিযোগ সেই বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

মাঠে মেসির শেষ জাতীয় দলের ম্যাচটি স্মরণীয় করে তুলতে প্রস্তুত আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগেই অতিথি দলের অভিযোগে আলোচনায় এসেছে মাঠের বাইরের আয়োজনও। মেসির বিদায়ী ম্যাচের জৌলুসের পাশাপাশি বেনিনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল কি না, এখন সেটিই বড় প্রশ্ন।