মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

প্রতিবেদক:
কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত রোববার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে হবে।

ঘটনাটি গত শনিবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর গুলশানের বাসভবনে আয়োজিত বিএনপির একটি মতবিনিময় সভায় ঘটে। অভিযুক্ত রেজভিউল আহসান মুন্সী সাবেক সংসদ সদস্য মনজুরুল আহসান মুন্সীর ছোট ছেলে।

একই দিন রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। এতে বলা হয়, মতবিনিময় সভায় উপস্থিত শীর্ষ নেতাদের সামনে রেজভিউল আহসান মুন্সী অন্যায়ভাবে নজরুল ইসলাম সরকারের ওপর চড়াও হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, দলীয় একজন দায়িত্বশীল নেতার প্রতি এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী এবং দেবিদ্বার উপজেলা বিএনপির নেতা-কর্মীদের জন্য অপমানজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে রেজভিউল আহসান মুন্সীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।