মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন এইমাত্রঅন্যান্য দেশের ১০০ গুণী শিক্ষকের একজন নোবিপ্রবির অধ্যাপক ড. বেলাল হোসাইন বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা এইমাত্রঅন্যান্য বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত এইমাত্রঅন্যান্য ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের এইমাত্রঅন্যান্য হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক এইমাত্রঅন্যান্য যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ইয়াবাসহ তরুণ আটক, ১৫ দিনের কারাদণ্ড
অন্যান্য

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদক:
হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে,পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালুয়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান, আশা প্রকল্পের যৌথ সহযোগীতায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মাসুম ইবনে জয়নাল,স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকতার মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার চারজন গুণী শিক্ষককে সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়