মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জোড়াতালির মেরামতে সোনাহাট সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, চরম দূর্ভোগ এইমাত্রঅন্যান্য জোড়াতালির মেরামতে সোনাহাট সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, চরম দূর্ভোগ নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪ এইমাত্রঅন্যান্য নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪ লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আগামী বছর শিক্ষাক্রমে ৪টি নতুন বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য আগামী বছর শিক্ষাক্রমে ৪টি নতুন বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা নীলফামারীতে বালু লুটের দায়ে দুই চালককে জরিমানা ও কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বালু লুটের দায়ে দুই চালককে জরিমানা ও কারাদণ্ড
অন্যান্য

শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক:
শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।

আনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ.কে.এম. জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের অধিকার নিশ্চিতকরণ, তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।