মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জোড়াতালির মেরামতে সোনাহাট সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, চরম দূর্ভোগ এইমাত্রঅন্যান্য জোড়াতালির মেরামতে সোনাহাট সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, চরম দূর্ভোগ নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪ এইমাত্রঅন্যান্য নাগরপুরে কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৪ লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে নজরুল বর্ষ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আগামী বছর শিক্ষাক্রমে ৪টি নতুন বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য আগামী বছর শিক্ষাক্রমে ৪টি নতুন বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা নীলফামারীতে বালু লুটের দায়ে দুই চালককে জরিমানা ও কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বালু লুটের দায়ে দুই চালককে জরিমানা ও কারাদণ্ড
অন্যান্য

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক:
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ ধরনের উদ্যোগের আগে পুনর্মিলনের মৌলিক ভিত্তি ও শর্তগুলো স্পষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন এবং তারা বাংলাদেশেরই নাগরিক। তাই আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। বরং এমন উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হতে পারে।

তিনি বলেন, কেউ যদি মধ্যস্থতা করে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নিতে চান এবং এটিকে ভালো উদ্যোগ মনে করেন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে প্রথমে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে রিকনসিলিয়েশনের মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শুধু আলোচনায় বসলেই পুনর্মিলন সম্ভব হবে না। এ জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত, পারস্পরিক অবস্থান ও প্রত্যাশা স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ এ বিষয়ে ইতিবাচকভাবে এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব।

জাহেদ উর রহমান আরও বলেন, রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে। এরপরই পুনর্মিলনের বিষয়ে অর্থবহ আলোচনা শুরু করা সম্ভব।