মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য পাঁচ দিনেই এলো ৫১৩ মিলিয়ন ডলার কুমিল্লায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন এইমাত্রঅন্যান্য বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই রেস্টুরেন্টকে জরিমানা এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই রেস্টুরেন্টকে জরিমানা গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, মাটিচাপা মরদেহ উদ্ধার কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ এইমাত্রঅন্যান্য কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, পাঁচ মাস পর তদন্ত প্রতিবেদন জমা এইমাত্রঅন্যান্য শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, পাঁচ মাস পর তদন্ত প্রতিবেদন জমা আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১ এইমাত্রঅন্যান্য আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১
অন্যান্য

কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ

প্রতিবেদক:
কুয়াকাটায় ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হলো ২ কেজির বিশালাকার ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বিশালাকার ইলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুয়াকাটা মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মাছটি ৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, আজ ভোরে কুয়াকাটার বাংলার ঘাট সংলগ্ন সাগরে স্থানীয় জেলে সোহেল খানের জালে মাছটি ধরা পড়ে। দীর্ঘ প্রায় তিন বছর পর এমন বড় ইলিশ পেয়ে আনন্দিত জেলে সোহেল খান। মাছটির ক্রেতা স্থানীয় ব্যবসায়ী জয়লান বলেন, ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে তিনি ১ লাখ ৪৫ হাজার টাকা মণ দরে মাছটি কিনেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, বর্তমানে বাজারে ছোট ও মাঝারি আকারের ইলিশ মিললেও দুই কেজি বা তার বেশি ওজনের ইলিশ সচরাচর দেখা যায় না।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রাজীব সরকার জানান, অবৈধ জালের বিস্তার, পানির প্রবাহ হ্রাস ও দূষণের কারণে অতীতে বড় ইলিশের সংখ্যা কমলেও, সঠিক সংরক্ষণ ব্যবস্থার সুফল হিসেবে এখন মাঝে মাঝে এমন বড় মাছের দেখা মিলছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে পরবর্তী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে কলাপাড়া উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩৬৪ জন জেলের প্রত্যেককে পুনর্বাসনের আওতায় ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।