মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব: ড. নয়ন বাঙালি এইমাত্রঅন্যান্য নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব: ড. নয়ন বাঙালি নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির এইমাত্রঅন্যান্য নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে কারও স্থান নেই: পানিসম্পদমন্ত্রী এইমাত্রঅন্যান্য মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে কারও স্থান নেই: পানিসম্পদমন্ত্রী আরও ২০ বাংলাদেশির শাস্তি কী, জানায়নি সৌদি সরকার এইমাত্রঅন্যান্য আরও ২০ বাংলাদেশির শাস্তি কী, জানায়নি সৌদি সরকার আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর এইমাত্রঅন্যান্য আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট এইমাত্রঅন্যান্য গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ এইমাত্রঅন্যান্য শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ
অন্যান্য

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

প্রতিবেদক:
ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাখণ্ডের চামোলি এলাকায়। ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৩০ দশমিক ১০৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯ দশমিক ৫৬১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার কথা জানান।

দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পের সময় তাঁর সোফা নড়তে দেখেছেন। দিল্লির বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়ে আরও অনেকে পোস্ট করেন।

এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ভূমিকম্প নিয়ে মজার পোস্ট ও মিম শেয়ার করেন।

এর আগে একই দিন ভারতের আসামের নাগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএস জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ২৬ দশমিক ৪২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ০৬০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে উত্তরাখণ্ডের চামোলিতে আঘাত হানা ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।