মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী এইমাত্রঅন্যান্য দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি এইমাত্রঅন্যান্য অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি বসতি মেলা ২০২৬: রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ এইমাত্রঅন্যান্য বসতি মেলা ২০২৬: রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ এইমাত্রঅন্যান্য ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ
অন্যান্য

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

প্রতিবেদক:
ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে চিকিৎসা সহায়তা, ভূমিসংক্রান্ত জটিলতা ও আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা তুলে ধরেন সেবাপ্রত্যাশীরা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সরাসরি সাধারণ মানুষের এসব সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানিতে উত্থাপিত কয়েকটি সমস্যার বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। শুনানি শেষে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।