মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নানা পাটেকরের মৃত্যু ‘স্বাভাবিক’ নয়! তদন্তে গোয়া পুলিশ এইমাত্রঅন্যান্য নানা পাটেকরের মৃত্যু ‘স্বাভাবিক’ নয়! তদন্তে গোয়া পুলিশ আজ বিশ্ব ডিম দিবস, প্রতিপাদ্য ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ এইমাত্রঅন্যান্য আজ বিশ্ব ডিম দিবস, প্রতিপাদ্য ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প এইমাত্রঅন্যান্য মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্তিদের নামও এইমাত্রঅন্যান্য কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্তিদের নামও শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা এইমাত্রঅন্যান্য শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা একজন যাত্রী, সঙ্গে ২০ স্বজন! বিমানবন্দরে বিদায়-অভ্যর্থনার নামে জনসমাগমের বিড়ম্বনা এইমাত্রঅন্যান্য একজন যাত্রী, সঙ্গে ২০ স্বজন! বিমানবন্দরে বিদায়-অভ্যর্থনার নামে জনসমাগমের বিড়ম্বনা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর দম্পতির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইমাত্রঅন্যান্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর দম্পতির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা
অন্যান্য

নানা পাটেকরের মৃত্যু ‘স্বাভাবিক’ নয়! তদন্তে গোয়া পুলিশ

প্রতিবেদক:
নানা পাটেকরের মৃত্যু ‘স্বাভাবিক’ নয়! তদন্তে গোয়া পুলিশ

প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় পানাজি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে পুলিশ। তবে মামলা দায়েরের অর্থ এই নয় যে, মৃত্যুর পেছনে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর বয়সী এই অভিনেতাকে গোয়ার ডোনা পাউলার ওশান পার্কের বাসা থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। পুলিশের নথি বলছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এই তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ উপপরিদর্শক নিতিন নায়েক। এ বিষয়ে পুলিশ অবশ্য বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছিলেন, নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের ব্যবস্থাও করা হয়।

চিকিৎসক শেখর সালকার বলেন, টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।

গত ৮ অক্টোবর গভীর রাতে গোয়ায় নিজের বাসায় বুকে তীব্র ব্যথা অনুভব করেন নানা পাটেকর। রাত আড়াইটার দিকে তিনি এক বন্ধুকে মেসেজও পাঠিয়েছিলেন। গভীর রাত হওয়ায় বন্ধুটি তখন মেসেজটি দেখতে পাননি। পরে সেটি দেখে তিনি অভিনেতাকে ফোন করেন এবং বাসায় ছুটে যান। ততক্ষণে নানা সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন।

অভিনেতার পরিচর্যাকারীকে হাসপাতালে পাঠানোর পর অ্যাম্বুল্যান্স ও চিকিৎসাকর্মীরা তার বাসায় পৌঁছান। সেখানে প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পুনরুজ্জীবিত করার চেষ্টা চালান। তবে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ওই দিন রাতেই নানা পাটেকরের শেষকৃত্য সম্পন্ন হয়। তার ছেলে মালহার পাটেকর বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পালন করেন। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ধর্মীয় রীতিতে শেষ বিদায় জানানো হয় অভিনেতাকে।

গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নানা পাটেকর। গত ৪ অক্টোবর ডোনা পাউলায় সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের ইনস্টলেশন অনুষ্ঠানে তাকে শেষবার প্রকাশ্যে দেখা যায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও’ রোমিও সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নানা পাটেকরকে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় ছবিটি। এ ছাড়া ‘সুবেদার’, ‘হাউসফুল ৫’ ও ‘বনবাস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রকাশ ঝা পরিচালিত ‘সংকল্প’ সিরিজেও যুক্ত ছিলেন এই অভিনেতা।

সূত্র: নিউজ১৮