মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
অন্যান্য

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

প্রতিবেদক:
বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যেই চেন্নাই সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) সকালে চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

সকাল ১১টার মধ্যে চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় ব্যারিকেডের পেছনে অপেক্ষমাণ বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

মোদির গাড়িবহর বিমানবন্দর ছাড়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিজেপি নেতা-কর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তাদের কণ্ঠে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান শোনা যায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দরের আশপাশে নির্ধারিত স্থানে ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।

পরে মোদির গাড়িবহর চেন্নাই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের স্থানের দিকে রওনা হয়। সেখানে চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং একই ট্রেনে ভ্রমণ করেন।

উদ্বোধন করা নতুন এই অংশে রয়েছে ১১টি উড়াল মেট্রো স্টেশন। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই পথে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হয়েছে।

এদিকে, দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে শনিবার (১০ অক্টোবর) দেশটির রাজনীতিবিদ, অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

রাজধানীর কেন্দ্রীয় অংশে অবস্থিত যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এর ফলে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।

সূত্র: দ্য প্রিন্ট