মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ এইমাত্রঅন্যান্য বেল্ট পেঁচিয়ে অটোচালক কিশোর মনিরকে হত্যা: গ্রেফতার ২ ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ এইমাত্রঅন্যান্য ‘বোমা-মিসাইল দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’ ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ এইমাত্রঅন্যান্য শেরপুরে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক ১ বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বরগুনায় জ্বালানি রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে যুব সংলাপ অনুষ্ঠিত
অন্যান্য

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা

প্রতিবেদক:
সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা

সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হওয়ার পর রোববার এ সতর্কবার্তা দেওয়া হয়। বিবিসি এ খবর জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

রোববার হুতিদের বিবৃতিতে শনিবারের হামলার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এর আগে বৃহস্পতিবার একই বিমানবন্দরে পৃথক হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

হামলার সময় বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সবাই দৌড়াচ্ছিল।’ হামলার পর বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

সূত্র: বিবিসি