মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রবি মৌসুমে বোরো ধানবীজ, আলুবীজ, ভুট্টাবীজ, গমবীজ, ডাল ও তৈলবীজ এবং সবজিবীজ বিক্রি ত্বরান্বিত করতে চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগরে বিএডিসির যুগ্ম পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএডিসি (বীজ) কুষ্টিয়া অঞ্চলের আয়োজনে সভায় চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভায় বিএডিসির আমদানিকৃত হাইব্রিড জাতের ভুট্টাবীজ, পাইওনিয়ার সিগমেন্টের বিএডিসি হাইব্রিড ভুট্টাবীজ-৩ (বি-৩৩৫৫) এর উচ্চফলনশীল বীজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন রবি মৌসুমে আলুবীজসহ বিএডিসির অন্যান্য বীজের সরবরাহ ও বিক্রি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি বীজের খুলনা অঞ্চলের (যশোর) যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান শাহিন। তিনি বিএডিসির আমদানিকৃত উচ্চফলনশীল ভুট্টাবীজ, আলুবীজসহ অন্যান্য বীজের ইতিবাচক দিক তুলে ধরেন। একই সঙ্গে কৃষকদের কাছে এসব বীজ পৌঁছে দেওয়া এবং বীজ বিক্রি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিএডিসির সকল বীজ ও সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বীজ ও সার নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিএডিসি বীজ ও সার ডিলারগন বলেন বিএডিসি ডিলাররা নিরবিচ্ছিন্নভাবে কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে বিএডিসির সকল বীজ ও সার সরবারাহ করে যাচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (বীপ্র) মোহা. শওকত আলী, উপপরিচালক (বীউ) মো. রেজাউল করিম, উপপরিচালক (কগ্রো) শামীম হায়দার এবং বিএডিসি বীজ কুষ্টিয়ার উপপরিচালক আশরাফুল আলম। এ ছাড়া বিএডিসি চুয়াডাঙ্গা কার্যালয়ের কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ও সার ডিলাররা সভায় উপস্থিত ছিলেন।