মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের, সহকারী পরিচালক সাইয়েদা সুলতানা সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা বজায় রাখা, সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা এবং প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জরিপ কাজ প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও পৌর এলাকার ৭, ১ ও ৩ নং ওয়ার্ডে এবং সদর উপজেলার সালন্দর, বেগুন বাড়ি ও রায়পুর ইউনিয়নের ১,৩ ও ৭ নং ওয়ার্ড দিয়েই শুরু হবে।