মূল লেখায় যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩ ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি এইমাত্রঅন্যান্য এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় এইমাত্রঅন্যান্য পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ দ্বারা ক্রীড়া সংগঠককে হেনস্তার অভিযোগ
অন্যান্য

পাংশায় জাতীয়তাবাদী বাউল দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক:
পাংশায় জাতীয়তাবাদী বাউল দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাতীয়তাবাদী বাউল দলের আয়োজনে হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বাউল দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় হরিনাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দল পাংশা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও বক্তব্য রাখেন পাংশা উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ খানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন জাতীয়তাবাদী বাউল দল একটি সুসংগঠিত সংগঠন, রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ ও উপজেলা বিএনপির দিক নির্দেশনায় সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার।

বিগত ১৭ বছর ধরে এদেশে সাংস্কৃতিক অঙ্কনকে ভন্ডুল পরিস্থিতিতে রূপান্তরিত করেছিল স্বৈরাচার সরকার সেখান থেকে আমরা চেষ্টা করছি সাংস্কৃতিক অঙ্গনকে পুনরায় পুনর্জীবিত করতে, বাউল সংগীতের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আবারো সাংস্কৃতিক চর্চায় ভরে তুলতে চাই।

সাংস্কৃতিক অঙ্গনের যারা মানুষ তারা কোন অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি, নিজেরাও অন্যায় করে না। আমরা চাই সুস্থ-সাংস্কৃতিক বিনোদনের মধ্য দিয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কুসংস্কার দূর হোক।

আলোচনা ও পরিচিতি সভা শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল দলের গুণী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।