মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

প্রতিবেদক:
বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে চালিয়ে যাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ এবং কোহলির ৩৮ বছর হওয়ায় তাদের দলে থাকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ পরিস্থিতিতে দুই তারকার বিশ্বকাপ খেলার ক্ষেত্রে বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস।

বিসিসিআই প্রধানের মতে, শারীরিকভাবে ফিট থাকা এবং মাঠে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করাই জাতীয় দলে জায়গা পাওয়ার মূল শর্ত। বয়সের কারণে কোনো ক্রিকেটারকে বিবেচনার বাইরে রাখা উচিত নয়।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন মানহাস বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য করার অবস্থানে আমরা নেই। কারণ, সবকিছুই নির্বাচক ও কোচদের ওপর নির্ভর করে। তবে আমার দৃষ্টিতে, দল নির্বাচনের মানদণ্ড হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, অবশ্যই বয়স নয়। যদি কেউ খেলার জন্য ফিট থাকেন এবং তাকে পারফর্ম করতে ও দেশের হয়ে ম্যাচ জিততে দেখা যায়, তাহলে আমাদের শুধু এই মানদণ্ডের ওপরই গুরুত্ব দেওয়া উচিত।’

এদিকে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের অক্টোবরে শুভমান গিলকে ভারতীয় দলের অধিনায়ক করা হয়। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে এটিই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এমন পরিস্থিতিতে রোহিত-কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি গিলের জন্য সহায়ক হবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

মিঠুন মানহাস বলেন, ‘বিরাট, হার্দিক (পান্ডিয়া) ও রোহিত দলে থাকলে তা অবশ্যই গিলকে সাহায্য করবে। এরপর জসপ্রিত বুমরাহর মতো খেলোয়াড়রা আছেন, যারা নেতৃত্ব দিতে পারেন। বোলিংয়ের নেতৃত্ব দিতে পারেন, আবার কেউবা ফিল্ডিংয়ের দায়িত্বেও নেতৃত্ব দেবেন। মূলত কাজগুলো ভাগ করে নেওয়ার বিষয় এটি।’

সব মিলিয়ে, ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিসিসিআই। তবে শেষ পর্যন্ত এই দুই তারকার বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হবে তাদের পারফরম্যান্স, ফিটনেস এবং নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের ওপর।