মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক:
আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সরকারের রিকনসিলিয়েশনের (পুনর্মিলন) কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশ-বিদেশে সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে এমন একটি দলের সঙ্গে সমঝোতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, “আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা খুব স্পষ্ট—কোনো রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই। ন্যূনতম কোনো সম্ভাবনা থাকলেও আওয়ামী লীগকেই তাদের অবস্থান থেকে সে বিষয়ে কথা বলতে হতো।”

তিনি আরও বলেন, গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তথ্য উপদেষ্টার ভাষ্য, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করার পরও এখন পর্যন্ত ক্ষমা চাওয়া বা অনুতাপ প্রকাশের কোনো উদ্যোগ নেয়নি। বরং দলটি বিভিন্ন সংকট তৈরির চেষ্টা করছে, হুমকি দিচ্ছে এবং সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। তিনি দেশে ফিরলে সরকারের কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, শেখ হাসিনা যেসব অপরাধ করেছেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সেসব অভিযোগের বিচার হওয়া উচিত।