মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

নন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিবেদক:
নন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৪৮টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী, ডেকোরেটর শ্রমিক ও মন্দির কমিটির সদস্যরা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সামনে রেখে পুরুষদের পাশাপাশি নারীরাও ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোঁয়া-মোছা এবং নারু-মোয়া তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায় বলেন, নন্দীগ্রাম উপজেলার ৪৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

নন্দীগ্রাম কলেজপাড়া রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত অরুণ কুমার চক্রবর্তী বলেন, এ বছর দুর্গাপূজার সূচিতে মহাসপ্তমী দুই দিন থাকায় পূজার আনুষ্ঠানিকতা এক দিন বেশি চলবে। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর শনিবার ও রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।