মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

বেনাপোল স্থলবন্দরে মতবিনিময় ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
বেনাপোল স্থলবন্দরে মতবিনিময় ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএন) প্রস্তুতির অংশ হিসেবে এক বিশেষ জনমত যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৪টার সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের আওতায় বেনাপোল বন্দর প্রশাসনিক ভবনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ সুগমকরণ-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ আবদুর রাজ্জাক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের সহায়তায় প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক ও পরিবেশগত সুরক্ষা পরিকল্পনা উপস্থাপনা করা হয়। বাণিজ্য ও অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে উপস্থাপনায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্ত পারাপারের সময় এবং আমদানি-রপ্তানি খরচ উল্লেখযোগ্য হারে কমবে। পাশাপাশি আধুনিক ট্রাক টার্মিনাল ও সুপরিকল্পিত পার্কিং সুবিধা যুক্ত হওয়ায় বেনাপোল বন্দরের দীর্ঘদিনের যানজট নিরসন হবে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত হবে। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি বন্দরের নির্মাণ ও পরিচালন পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা (ইএসএমপি): সম্পর্কে বলা হয়, প্রকল্প চলাকালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয়দের সুরক্ষায় একটি সমন্বিত তদারকি কাঠামো উপস্থাপন করা হয়। এর আওতায় ধূলিকণা, শব্দ, পানি ও মাটির মান নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিবেশগত ও সামাজিক নিয়ম (ইএসএইচএস) বজায় রেখে ঠিকাদারদের কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। মতবিনিময় পর্বে উপস্থিত বক্তারা পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন বন্দর গঠনে এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি বাড়াতে এই প্রকল্পকে দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।