মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

বিডি২৪লাইভে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে এমপি মাসুদ

প্রতিবেদক:
বিডি২৪লাইভে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এবং অর্থের অভাবে ছোট ছেলে সবুজের চিকিৎসাবঞ্চিত হওয়ার খবর প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদারের পরিবারটির দুর্দশা নিয়ে সম্প্রতি বিডি২৪লাইভে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নজরে এলে তাঁর পক্ষ থেকে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দ পরিবারটির বাড়িতে যান।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ পরিবারটির বর্তমান পরিস্থিতি, শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলার সহকারী সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে অসুস্থ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

জানা গেছে, পরিবারটির বৃদ্ধ বাবা ইউসুফ হাওলাদার (৭০), মা ফুলচান (৬০), বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে স্বজনদের দাবি। অন্যদিকে ছোট ছেলে সবুজ (১৮) শারীরিক অসুস্থতায় আক্রান্ত। অর্থের অভাবে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা শেষ না করে বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে।

পরিবারের মেজো ছেলে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সীমিত আয়েই চলে সংসার। ফলে পরিবারের একাধিক অসুস্থ সদস্যের চিকিৎসা ও দৈনন্দিন খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে। তাঁদের প্রত্যাশা, আর্থিক সহায়তার পাশাপাশি অসুস্থ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে পরিবারটি কিছুটা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে।