মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার এইমাত্রঅন্যান্য রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি এইমাত্রঅন্যান্য শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের লোকজন জড়িত থাকতে পারে: প্রতিমন্ত্রী ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর এইমাত্রঅন্যান্য ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ এইমাত্রঅন্যান্য আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে শিক্ষা দিলেন যাত্রীরা টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ এইমাত্রঅন্যান্য টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ
অন্যান্য

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল

প্রতিবেদক:
৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল

প্রেমিকার সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একপর্যায়ে দ্বন্দ্বের পর বিষপান করেছিলেন শাহরিয়ার বাধন রাতুল (১৯)। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন তিনি। মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুর খবরে চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহর ও তাঁর নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুরে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

শাহরিয়ার বাধন রাতুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নইমুদ্দিন পল্টুর ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রাতুল শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। দর্শনার অঙ্কুর কেজি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তিসহ গোল্ডেন প্লাস অর্জন করেন তিনি। পরে কেরু উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং দর্শনা সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর শিক্ষাবৃত্তি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে ভর্তি হন। তাঁর উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ঘিরে পরিবারের সদস্যদের ছিল অনেক স্বপ্ন ও প্রত্যাশা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাসুদ রানার মেয়ে রিপা খাতুনের (১৯) সঙ্গে রাতুলের প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। রিপা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছেন। উচ্চশিক্ষার জন্য দুজনই বাড়ি থেকে দূরে অবস্থান করায় তাঁদের মধ্যে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ হতো। মাঝেমধ্যে তাঁদের দেখাও হতো বলে জানা গেছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মুঠোফোনে রাতুল ও রিপার মধ্যে কথোপকথন হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর পর রাতুল মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনেরা জানান। একপর্যায়ে তিনি ঘাস মারার বিষ পান করেন। বিষপানের পর রাতুল অসুস্থ হয়ে পড়লে তাঁর বন্ধুরা দ্রুত তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কিডনিতে জটিলতা দেখা দেয়। এ কারণে তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

টানা নয় দিন চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত সহপাঠী ও বন্ধুরা।

মঙ্গলবার বাদ আসর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে নিয়ে আসার জন্য বন্ধুরা রওনা হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, রাতুলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার কথা জানানো হয়েছে। তাঁর মরদেহের ময়নাতদন্ত না করার জন্যও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুলের মা মোছা. শাহিনা আক্তার ছেলের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন। একই সঙ্গে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদনটি মঞ্জুর হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এক সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে শোকাহত দর্শনাবাসী। যে তরুণের সামনে ছিল উচ্চশিক্ষা অর্জন, নিজের ভবিষ্যৎ গড়া এবং পরিবারকে ঘিরে নানা স্বপ্ন, তাঁর এমন বিদায়ে শোকস্তব্ধ স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।