মূল লেখায় যান
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: ডিআইজি এইমাত্রঅন্যান্য পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: ডিআইজি রাবি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এইমাত্রঅন্যান্য রাবি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল বিশ্ববিদ্যালয় প্রশাসন কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই? এইমাত্রঅন্যান্য কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই? মাটির নিচে আরেক শহর! ৮৫ মিটার গভীরে লুকিয়ে আছে হাজার বছরের বিস্ময় এইমাত্রঅন্যান্য মাটির নিচে আরেক শহর! ৮৫ মিটার গভীরে লুকিয়ে আছে হাজার বছরের বিস্ময় ৯ মাসে মব সহিংসতায় ১৮৭ মৃত্যু, কারাগারে মারা গেছেন ৯৫ বন্দি এইমাত্রঅন্যান্য ৯ মাসে মব সহিংসতায় ১৮৭ মৃত্যু, কারাগারে মারা গেছেন ৯৫ বন্দি ছুটিতে ঘরেই বানান সুস্বাদু চালের মিষ্টি, রইল সহজ রেসিপি এইমাত্রঅন্যান্য ছুটিতে ঘরেই বানান সুস্বাদু চালের মিষ্টি, রইল সহজ রেসিপি যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন ধ্বংস করল ইরান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী পালিত
অন্যান্য

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিবেদক:
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচনার মধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী।

তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরতে বলছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। এ ছাড়া একজন দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত অস্ত্র হাতে নিয়ে কাউকে আটক করতে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনা করতে পারেন কি না।

এদিকে এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।