মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো ছাত্রদল নেতার দোকানে এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো ছাত্রদল নেতার দোকানে জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু, মদ ও গাঁজাসহ আটক ১১ এইমাত্রঅন্যান্য জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু, মদ ও গাঁজাসহ আটক ১১ কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর  এইমাত্রঅন্যান্য কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর  ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ এইমাত্রঅন্যান্য ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ চট্টগ্রাম ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার একজন গ্রেফতার এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার একজন গ্রেফতার কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির এইমাত্রঅন্যান্য কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল কক্সবাজারে আবারও হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে আবারও হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা
অন্যান্য

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

প্রতিবেদক:
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিযোগিতাটি দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিযোগিতাটি দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৭টি দলের মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার থিম সং পরিবেশন করা হয়। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস প্রতিযোগিতার মশাল প্রজ্বালন করেন।

উদ্বোধন শেষে রাষ্ট্রপতি নারী ও পুরুষ বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এর আগে বিকেল ৪টার দিকে জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।