মূল লেখায় যান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুদকের মামলায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য দুদকের মামলায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে চন্দনাইশে সৌদিয়া পরিহনের বাস উল্টে ২৫ যাত্রী আহত এইমাত্রঅন্যান্য চন্দনাইশে সৌদিয়া পরিহনের বাস উল্টে ২৫ যাত্রী আহত হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর এইমাত্রঅন্যান্য হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত এইমাত্রঅন্যান্য সৌন্দর্য নষ্ট করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না: প্রশাসক ডা. শাহাদাত আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প এইমাত্রঅন্যান্য আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন
অন্যান্য

নালিতাবাড়ী উপজেলার সকল তথ্য নিয়ে উদ্বোধন হলো ‘My Nalitabari’

প্রতিবেদক:
নালিতাবাড়ী উপজেলার সকল তথ্য নিয়ে উদ্বোধন হলো ‘My Nalitabari’

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দর্শনীয় স্থানসহ উপজেলার বিভিন্ন তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হলো Mynalitabari.com নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইট ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

মাই নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য একই প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য নিয়ে ‘My Nalitabari’ ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি লগ-ইন করে যেকেউ তথ্য যুক্ত করতে পারবেন। যা এডমিনের এপ্রুভের মাধ্যমে সাইটে দৃশ্যমান হবে।

তিনি আরও জানান, ওয়েবসাইটটি থেকে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য যুক্ত এবং জানতে পারবেন। পাশাপাশি উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সেবা, পর্যটনকেন্দ্র ও স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এমন একটি উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, তথ্যবহুল মাই নালিতাবাড়ী ওয়েবসাইটটি পুরো উপজেলার পরিচিতি বাড়াতে সহায়তা করবে।

নালিতাবাড়ীতে আসার আগে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, আমি যখন প্রথম নালিতাবাড়ীতে আসি, তখন গুগলে সার্চ করে নালিতাবাড়ী সম্পর্কে তথ্য জেনেছি। এখন থেকে মাই নালিতাবাড়ী ওয়েবসাইট থেকেই সকল তথ্য জানা যাবে। এটি একটি দারুণ উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, মাই নালিতাবাড়ী থেকে সারাদেশের মানুষ নালিতাবাড়ী উপজেলা সম্পর্কে জানতে পারবেন। একই সাথে স্থানীয় সাংবাদিকদের জন্যও সহায়ক হবে। ওয়েবসাইটটি থেকে সহজেই বিভিন্ন তথ্য জানা যাবে।

নালিতাবাড়ী একটি সীমান্তবর্তী উপজেলা। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে সহজেই জানা যাবে।

‘My Nalitabari’ ওয়েবসাইট ও অ্যাপ চালুর ফলে স্থানীয় তথ্যপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নালিতাবাড়ীকে অনলাইনভিত্তিক তথ্যসমৃদ্ধ উপজেলা হিসেবে তুলে ধরার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক কা লের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, মাই নালিতাবাড়ীর সহ-প্রতিষ্ঠাতা রুহুল আমিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা প্রেব ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলার ১২ উইনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং TEAM সংগঠনের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।