মূল লেখায় যান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি এইমাত্রঅন্যান্য শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি নাটোরের গুরুদাসপুরে শপিংমলে হামলা ও লুটপাট এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে শপিংমলে হামলা ও লুটপাট জাইমা রহমানের জন্মদিনে আশুলিয়ায় ছাত্রদলের বিনামূল্যে চিকিৎসাসেবা এইমাত্রঅন্যান্য জাইমা রহমানের জন্মদিনে আশুলিয়ায় ছাত্রদলের বিনামূল্যে চিকিৎসাসেবা বুড়িচংয়ে অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী-মেয়ে হাসপাতালে, বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী-মেয়ে হাসপাতালে, বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ ইনফিনিক্স ফোন বিষ্ফোরণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাহককে হুমকি এইমাত্রঅন্যান্য ইনফিনিক্স ফোন বিষ্ফোরণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাহককে হুমকি নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দুদকের মামলায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য দুদকের মামলায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে চন্দনাইশে সৌদিয়া পরিহনের বাস উল্টে ২৫ যাত্রী আহত এইমাত্রঅন্যান্য চন্দনাইশে সৌদিয়া পরিহনের বাস উল্টে ২৫ যাত্রী আহত
অন্যান্য

নাটোরের গুরুদাসপুরে শপিংমলে হামলা ও লুটপাট

প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে শপিংমলে হামলা ও লুটপাট

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর এক প্রবাসীর মালিকানাধীন শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাঁচকৈড় বাজারের ‘রাশ মেগা মল’-এ এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলের জানাজা শেষে ২০০ থেকে ২৫০ জনের একটি বিক্ষোভ মিছিল শপিংমলটিতে গিয়ে হামলা চালায়। এ সময় দোকানের শাটার ভেঙে পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই ভাঙচুর ও লুটপাট। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমলের মালিকের ঘনিষ্ঠতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, শাকিল হত্যা মামলায় নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, শপিংমলের মালিক রাসেল হোসাইন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।