মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, অস্ত্রধারী বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি, অস্ত্রধারী বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া।

পুলিশ জানায়, রোববার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, প্রবাসী সোহরাব হোসেন অভিযোগ করেন—তিনি তার বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সোহরাব হোসেনকে মারধর করে এবং শাহজাহান বন্দুক তাক করে গুলি করার হুমকি দেয়।

এ সময় ভুক্তভোগীর স্ত্রী ফাহমিদা পারভীন তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি জব্দের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।