মূল লেখায় যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা এইমাত্রঅন্যান্য বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’ এইমাত্রঅন্যান্য হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর এইমাত্রঅন্যান্য জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা এইমাত্রঅন্যান্য বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন ভরসা ফ্লাকো লোপেজ এইমাত্রঅন্যান্য মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন ভরসা ফ্লাকো লোপেজ ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ হরমুজ বন্ধ থাকায় সিরিয়া হয়ে ট্রাকে তেল রপ্তানি করছে ইরাক এইমাত্রঅন্যান্য হরমুজ বন্ধ থাকায় সিরিয়া হয়ে ট্রাকে তেল রপ্তানি করছে ইরাক
অন্যান্য

ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার

প্রতিবেদক:
ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।