মূল লেখায় যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা এইমাত্রঅন্যান্য বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’ এইমাত্রঅন্যান্য হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর এইমাত্রঅন্যান্য জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা এইমাত্রঅন্যান্য বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন ভরসা ফ্লাকো লোপেজ এইমাত্রঅন্যান্য মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন ভরসা ফ্লাকো লোপেজ ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ হরমুজ বন্ধ থাকায় সিরিয়া হয়ে ট্রাকে তেল রপ্তানি করছে ইরাক এইমাত্রঅন্যান্য হরমুজ বন্ধ থাকায় সিরিয়া হয়ে ট্রাকে তেল রপ্তানি করছে ইরাক
অন্যান্য

পে-স্কেলে সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক:
পে-স্কেলে সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে সরকারি কর্মচারীরা শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। একবার এ ভাতা উত্তোলনের পর পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে নতুন করে বকেয়া দাবি করার সুযোগ থাকবে না।

এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ আদেশ জারি করে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশিত হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে স্বাক্ষর করেছেন।

প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল চালুর সময়সীমা, অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা পাওয়ার ক্ষেত্রে এ নিয়ম কার্যকর থাকবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নীতিমালা বহাল রাখা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নতুন পে স্কেলের অধীনে ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত বেতনের ভিত্তিতে এ ভাতা হিসাব করা হবে না। বরং চাকরিজীবী ছুটিতে যাওয়ার সময় বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

এর ফলে কোনো সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ভাতা একবার উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না।

গেজেটে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।