মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৫ জুন) সকালে দেশটির উর্মিয়া কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তুরস্কের সঙ্গে উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত উর্মিয়া কারাগারে “আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর” অভিযোগে ফাঁসি দেওয়া হয়।

তবে সন্দেহভাজনদের গ্রেপ্তারের সময় বা পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে।

এর আগে ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত রোববার ও সোমবারও মোসাদের হয়ে কাজ করার অভিযোগে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা ও পারস্পরিক আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে এমন ঘটনাগুলো উভয় দেশের মধ্যে বৈরিতা আরও তীব্র করে তুলছে।