মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

সেই ‘শামীম স্যারই’ আজ মোশাররফ করিম

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সেই ‘শামীম স্যারই’ আজ মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের পরিচিতিতে যুক্ত হলো এক নতুন ও মানবিক দিক—তিনি একসময় ছিলেন শিক্ষক, তাও আবার দেশের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার ই-হক-এ। সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে আসার পর তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নতুন মাত্রা পেয়েছে দর্শকমহলে।

কোচিং সেন্টারের সাবেক শিক্ষার্থীদের মতে, তখন তিনি পরিচিত ছিলেন ‘শামীম ভাই’ নামেই। গায়িকা কণা সহ একাধিক ছাত্রছাত্রী স্মৃতিচারণ করে জানিয়েছেন, মোশাররফ করিম কেবল একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রেরণার উৎস। এমন বাস্তব ও মাটির কাছের অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর অভিনয় জীবনেও নিখুঁত বাস্তবতাকে ছুঁয়ে গেছে।

১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করলেও ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে কাজ করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। পরবর্তীতে ওটিটি ও চলচ্চিত্রেও সাফল্যের ছাপ রেখেছেন।

এবারের কোরবানি ঈদে মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘ইনসাফ’ দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পাশাপাশি ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বর্তমানে মোশাররফ করিমের হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আর তাঁর শিক্ষকতা থেকে অভিনয়ে উত্তরণের এই যাত্রা প্রমাণ করে—প্রতিভা যেকোনো স্থান থেকেই বিকশিত হতে পারে, যদি থাকে মেধা, নিষ্ঠা আর স্বপ্ন দেখার সাহস।