মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ এইমাত্রঅন্যান্য যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু এইমাত্রঅন্যান্য ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ
অন্যান্য

নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক:
নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজেকে রাসূল দাবী করা ইসহাক আলীর (৫৪) ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাট হতে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।

‎এর আগে বৃহস্পতিবার নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনে শুক্রবার জেলা কারাগারে পাঠায়। গ্রেপ্তার ইসহাক আলী উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।

‎এ ঘটনায় শনিবার দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাটে মানববন্ধন শেষে দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা স্থানীয় প্রেস ক্লাবের সামনে ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবীতে মানববন্ধন করে।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন- উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাফি, সুমন ইসলাম ও নুরুল ইসলাম প্রমুখ।

‎বক্তারা বলেন, নিজেকে ‘রাসূল’ দাবি করে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। এ ছাড়া তিনি নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও মেয়েদের লজ্জাস্থানকে কাবা শরিফ বলে দাবি করেন। একই সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসূলুল্লাহ’ বলেও প্রচার করেন। সেই ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবী জানাচ্ছি।

‎কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস বলেন, সাইবার সুরক্ষা আইনে মামলায় অভিযুক্ত ইসহাককে গ্ৰেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।