মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ এইমাত্রঅন্যান্য যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু এইমাত্রঅন্যান্য ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ
অন্যান্য

ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী

প্রতিবেদক:
ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী

ফ্যাসিস্ট শক্তি ইতিহাস ভুগোল বদলে দিতে চেয়েছিল, কিন্তু মানুষের ভেতরের শক্তিকে তারা চিনতে ভুল করেছে। এমন মন্ত্যব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা পালিয়ে আছে সেখান থেকে এআই দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। একমুখী দেশ বানানোর জন্য চক্রান্তে মেতে উঠেছে। আবারও হত্যা, রক্ত ও আগুনের মধ্য দিয়ে প্রত্যাবর্তন করতে চাইছে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তিকে কখনোই বানচাল করতে পারবেনা।

তিনি বলেন, বিগত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাণ্ডব ও হত্যাকাণ্ড করছে। গুমের ক্যারেক্টার তাদের ডিএনএতে আছে। ক্ষমতায় বিএনপি কিন্তু আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে। সরকারকে ধন্যবাদ জানাই, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিচ্ছে। এ সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আইনের মাধ্যমে এদের দমন করতে হবে।