মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ এইমাত্রঅন্যান্য যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু এইমাত্রঅন্যান্য ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ
অন্যান্য

গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রতিবেদক:
গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি আবু ইসাম মুনিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওপেন চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হোসেন উঠান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিনুল ইসলাম, সদস্যসচিব বদিউজ্জামান রানা।

এ ছাড়া গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি গোপালপুর থানা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।