মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  এইমাত্রঅন্যান্য দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া,  ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক  পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি এইমাত্রঅন্যান্য সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ এইমাত্রঅন্যান্য ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়িতে অভিযান, ৩ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অন্যান্য

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক:
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে সড়কে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়। তবে আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে আসছে সরকার।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। তবে মিরপুরের বাসে আগুনের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।