মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ এইমাত্রঅন্যান্য ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক এইমাত্রঅন্যান্য টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন এইমাত্রঅন্যান্য জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
অন্যান্য

নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

প্রতিবেদক:
নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সার্কিট হাউস মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদিপশু ও পোল্ট্রি পালনের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে আরও সচেতনতা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে হলে উৎপাদন বৃদ্ধি, মানসম্মত পশু ও পশুজাত পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় আরও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, জেলা ভেটেরিনারি অফিসার রোস্তম আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন পণ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন।