মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’ এইমাত্রঅন্যান্য ‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’ সন্ধ্যায় বসতঘরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট এইমাত্রঅন্যান্য সন্ধ্যায় বসতঘরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড কালের সাক্ষী দুই ঘণ্টা, হারিয়ে গেছে পাঁচ মাইলের প্রতিধ্বনি এইমাত্রঅন্যান্য কালের সাক্ষী দুই ঘণ্টা, হারিয়ে গেছে পাঁচ মাইলের প্রতিধ্বনি হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের এইমাত্রঅন্যান্য হাসিনাকে ফেরত না দিলে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক এইমাত্রঅন্যান্য ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া এইমাত্রঅন্যান্য নিজের খাবার নেই, তবু ভিক্ষা করে কুকুর-বিড়ালকে খাওয়ান বৃদ্ধা রোকেয়া
অন্যান্য

ফটিকছড়ির রহমতিয়া সড়কে বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিবেদক:
ফটিকছড়ির রহমতিয়া সড়কে বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম রহমতিয়া সড়কের প্রায় চার কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই তা কাদার জলাশয়ে পরিণত হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এবং যানবাহন মেরামতে চালকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।

প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বাকি অংশ মোটামুটি ভালো থাকলেও দীর্ঘদিনের সংস্কারহীনতায় গুরুত্বপূর্ণ এই অংশটি বেহাল হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, রহমতিয়া মাজার গেটের পূর্ব পাশ থেকে রাজা রাস্তার মাথা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে এবং কয়েকটি স্থানে সড়কের পাশ ভেঙে গেছে। কাদাপানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। গর্তে পড়ে প্রায়ই যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং হেডকোয়ার্টার থেকে কাঞ্চননগর তেমুহনী বাজার পর্যন্ত বিস্তৃত সড়কটির বড় অংশ প্রায় ১০ বছর আগে সংস্কার করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে বৃন্দাবনহাট বাজার থেকে দুই কিলোমিটার অংশ পুনঃসংস্কার করা হলেও বাকি চার কিলোমিটার এখনো বেহাল। সড়কটি দিয়ে প্রতিদিন তেমুহনী বাজার, রাজা রাস্তার মাথা, কাঞ্চুরহাট, বাদামতল, চামারদিঘী, বৃন্দাবনহাট ও বিবিরহাটসহ বিভিন্ন বাজারে যাতায়াত করেন স্থানীয়রা। এছাড়া কর্ণফুলী চা বাগান ও বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে যাতায়াতের অন্যতম পথ এটি। কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনোয়ারুল আজিম জানান, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হলেও বরাদ্দের পরিমাণ কম হওয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। এখন পুনরায় টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার জন্য বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

সিএনজিচালিত অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়, ফলে গ্যারেজের খরচ বাড়ছে। এতে গাড়ি চালিয়ে পোষানো কঠিন হয়ে পড়েছে।

পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন জানান, পাইন্দং ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি অংশ সংস্কারের জন্য এলজিইডিকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, সড়কটির বেহাল অবস্থার কথা বিবেচনা করে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। সড়কটি অনুমোদন পেলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।