মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র এইমাত্রঅন্যান্য অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘ মেধাবৃত্তি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘ মেধাবৃত্তি অনুষ্ঠিত টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা, কাঁদছেন অসহায় সন্তানেরা এইমাত্রঅন্যান্য টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা, কাঁদছেন অসহায় সন্তানেরা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির
অন্যান্য

যশোরে ১৫টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ৩

প্রতিবেদক:
যশোরে ১৫টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ আটক ৩

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের ৪৯ ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), সুমন হোসেন (২৩) ও হেদায়তুর রহমান (৩৮)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।