মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র এইমাত্রঅন্যান্য অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য মির্জাপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘ মেধাবৃত্তি অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘ মেধাবৃত্তি অনুষ্ঠিত টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা, কাঁদছেন অসহায় সন্তানেরা এইমাত্রঅন্যান্য টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা, কাঁদছেন অসহায় সন্তানেরা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির
অন্যান্য

বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম 

প্রতিবেদক:
বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম 

​সাংগঠনিক শক্তি, নৈতিক মনোবল ও ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। ​শুক্রবার সকাল সারে এগারোটায় সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকারীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​আমিরুল ইসলাম বলেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সে যতই চেঁচায়, বাংলাদেশের মানুষ তাদের আর কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় বসাবে না। ​জুলাই বিপ্লবের ক্ষয়ক্ষতি ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষ হত্যা করা হয়েছে। প্রায় ৫০ হাজার ভাই বোনের চোখ অন্ধ হয়েছে এবং ৩০ হাজার মানুষ অঙ্গহানি নিয়ে বেঁচে আছেন। কাজেই এসব খুনিদের বিচার হবেই।

​বিপ্লব সফল করার পেছনে জনগণের ঐক্যকে মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যে জুলাই বিপ্লব সফল করেছি, আমাদের কি পুলিশ, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই বা কোনো গুন্ডা বাহিনী ছিল? কিছুই ছিল না। আমাদের ছিল নৈতিক মনোবল, দেশপ্রেম ও ইউনিটি। সাংগঠনিক শক্তি দিয়েই আমরা জুলাই বিপ্লব সফল করেছি, কাজেই আজকেও সাংগঠনিক শক্তি দিয়েই আমাদের ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে।

​মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

​জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের মনোনয়ন ফর্ম উত্তোলনকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।