মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী এইমাত্রঅন্যান্য দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি এইমাত্রঅন্যান্য অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি বসতি মেলা ২০২৬: রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ এইমাত্রঅন্যান্য বসতি মেলা ২০২৬: রূপায়ণ সিটি উত্তরা’র স্কাই ভিলায় দর্শনার্থীদের আগ্রহ নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ এইমাত্রঅন্যান্য ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ
অন্যান্য

এক মাস ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

নাটোরের বড়াইগ্রামে এক মাস আগে নিখোঁজ হন আল-আমিন (২৬) নামের এক কলেজছাত্র। তবে আজও তার সন্ধান মেলেনি। তার সন্ধান চেয়ে শনিবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলন করেছে পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে আল-আমিনের স্ত্রী কানিজ সুবর্ণা জানান, গত ৪ জুলাই বিকেলে টিউশনির জন্য বাড়ি থেকে বের হন আল-আমিন। এরপর আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে না পেয়ে ১২ জুলাই ভাই আমির হামজা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান নেই।

আল-আমিন নাটোর এনএস কলেজ থেকে এবার রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন। লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। পড়ালেখার পাশাপাশি টিউশনির টাকায় সংসার চালাতেন।

কানিজ সুবর্ণা বলেন, ‘আমার স্বামী কোনো সংস্থার কাছে আটক আছে নাকি মরে গেছে কিছুই জানতে পারছি না। আমি আমার স্বামীকে চাই। একমাত্র ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ছেলে বারবার বাবাকে দেখতে চায়। আমি এই অবুঝ শিশুকে কীভাবে বোঝাব তার বাবার খোঁজ নেই।’

সংবাদ সম্মেলনে আল-আমিনের ছেলে আব্দুল্লাহ (৩), স্ত্রী কানিজ সুবর্ণা, মা মেহেরুন বেগম, ভাই আমির হামজা ও মামাশ্বশুর সবুজ আলী উপস্থিত ছিলেন।

আল-আমিনের মা মেহেরুন বেগম বলেন, ‘আল-আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না। টিউশনি করে পড়ালেখা করতো। হঠাৎ একজন মানুষ কীভাবে নিখোঁজ হয়ে যায়? আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

বড় ভাই আমির হামজা বলেন, আমরা পুলিশ, র্যাবের কাছে বারবার ধরনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। আমার ভাই জীবিত না মৃত তাও জানতেও পারছি না।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, নিখোঁজ আল-আমিনের খোঁজে কাজ চলছে। ইন্টারনেট জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি খুব শিগগির তার সন্ধান পাওয়া যাবে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।