মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

চলতি বছরও অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানির কাজ শেষ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু শর্ত আরোপ করেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—রপ্তানি নীতি বিধিবিধান অনুসরণ করা, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি না করা এবং শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা করানো।

এ ছাড়া প্রতিটি পণ্য চালান শুল্ক কর্তৃপক্ষের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম দিয়ে পরীক্ষা করা হবে; যাতে অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রপ্তানি না হয়। এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠানকে নিজেরেই রপ্তানি করতে হবে, সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রয়োজনে সরকার যেকোনো সময় এই রপ্তানির অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।