মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

প্রতিবেদক:
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনাও রয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা এ সময়ে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২২ জুন) পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এর পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্য কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি বর্ষণ দেখা দিতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পারে।

বর্ধিত এই পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।