মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
১০০টির বেশি নির্বাচন অফিসে অবকাঠামো দুর্বলতা, ভবন চেয়ে ইসির চিঠি এইমাত্রঅন্যান্য ১০০টির বেশি নির্বাচন অফিসে অবকাঠামো দুর্বলতা, ভবন চেয়ে ইসির চিঠি ‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন’ এইমাত্রঅন্যান্য ‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন’ বিলে শাপলা তুলতে গিয়ে ১ শিশুর মৃত্যু, আহত ১ এইমাত্রঅন্যান্য বিলে শাপলা তুলতে গিয়ে ১ শিশুর মৃত্যু, আহত ১ আধা ঘণ্টায় দখলমুক্ত ফুটপাত, দেড় ঘণ্টা পরই আবার বসছে দোকানপাট এইমাত্রঅন্যান্য আধা ঘণ্টায় দখলমুক্ত ফুটপাত, দেড় ঘণ্টা পরই আবার বসছে দোকানপাট মাদকসহ সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার এইমাত্রঅন্যান্য মাদকসহ সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার এইচএসসি'র প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য এইচএসসি'র প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এইমাত্রঅন্যান্য চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট, জানা গেল কারণ এইমাত্রঅন্যান্য শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট, জানা গেল কারণ
অন্যান্য

১০০টির বেশি নির্বাচন অফিসে অবকাঠামো দুর্বলতা, ভবন চেয়ে ইসির চিঠি

প্রতিবেদক:
১০০টির বেশি নির্বাচন অফিসে অবকাঠামো দুর্বলতা, ভবন চেয়ে ইসির চিঠি

মাঠ পর্যায়ের ১০০টির বেশি নির্বাচন অফিসে দেখা দিয়েছে অবকাঠামোগত সংকট। রেকর্ড ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণসহ কর্মকর্তা-কর্মচারীদের বসার পর্যাপ্ত জায়গা না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির উপ-সচিব মুহাম্মদ মোস্তফা হাসানের পাঠানো দু’টি পৃথক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন ও এনআইডি সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মাঠপর্যায়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এসব অফিসে রেকর্ড ও নির্বাচনী মালামাল সংরক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারীদের বসার পর্যাপ্ত জায়গা না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সংকট নিরসনে অনির্মিত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে নতুন ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে আঞ্চলিক নির্বাচন অফিস, ঢাকা এবং জেলা নির্বাচন অফিস, ঢাকা, মাদারীপুর ও গাজীপুরের নতুন ভবন নির্মাণে ডিপিপি প্রণয়ন এবং ৫১টি জেলা নির্বাচন অফিসের ভবন সম্প্রসারণে পৃথক ডিপিপি তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে ইসি জানায়, মাঠপর্যায়ের নির্বাচন অফিসগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। প্রতিটি উপজেলা/থানা নির্বাচন অফিসে দ্বিতীয় শ্রেণির একজন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, একজন প্রথম শ্রেণির কর্মকর্তাসহ রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং মিলিয়ে প্রায় ১০ জন কর্মকর্তা-কর্মচারী সেবা দিচ্ছেন। তবে অধিকাংশ অফিসে রেকর্ড ও নির্বাচনী মালামাল সংরক্ষণ এবং কর্মকর্তা-কর্মচারীদের বসার পর্যাপ্ত জায়গা না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চিঠিতে মোট ৪৯টি উপজেলা নির্বাচন অফিসের ভবন নির্মাণ অথবা প্রয়োজনীয় স্পেস (কমপক্ষে ৫ হাজার বর্গফুট) বরাদ্দের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এর মধ্যে ৩০টি উপজেলায় নতুন ভবন নির্মাণের জন্য এখনও ভূমি বরাদ্দ পাওয়া যায়নি। এসব উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে ভূমি বরাদ্দ এবং ভূমি পাওয়া গেলে নতুন ভবন নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। স্থান না পাওয়া গেলে উপজেলা পরিষদ ভবনে প্রয়োজনীয় স্পেস বরাদ্দের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।